ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
শনিবার, ১৩ জুন ২০২৬



ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন (১৯) ওই এলাকার ইসরাফিল সর্দার ও আফরোজা বেগমের কন্যা।
তিনি স্থানীয় মল্লিকপুর মহিলা মাদ্রাসার একজন অনাবাসিক ছাত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার রাতের খাবার শেষে ইয়াসমিন নিজ কক্ষে বিশ্রামের জন্য যান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নিরস্র জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৪   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ