ফরিদপুর রাজেন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর রাজেন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসকের
রবিবার, ১৪ জুন ২০২৬



ফরিদপুর রাজেন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসকের

ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের ধারাবাহিকতায় ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২৮   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ