বিস্ফোরক মামলায় সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবু মোল্লা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিস্ফোরক মামলায় সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবু মোল্লা গ্রেপ্তার
সোমবার, ১৫ জুন ২০২৬



বিস্ফোরক মামলায় সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবু মোল্লা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্লা (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খায়রুজ্জামান বাবু মোল্লা আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “২০২৫ সালের একটি মারামারি ও বিস্ফোরক মামলায় খায়রুজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৭   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ