যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি : উদ্বোধন করা হলো “বিতর্ক উৎসব ২০২৬”

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি : উদ্বোধন করা হলো “বিতর্ক উৎসব ২০২৬”
সোমবার, ১৫ জুন ২০২৬



যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি : উদ্বোধন করা হলো “বিতর্ক উৎসব ২০২৬”

জলবায়ু সচেতনতা,খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ মেধাচর্চাকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

​সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ড ও সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​বিতর্ক উৎসবের পর বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দেন।

​দিনের শেষভাগে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ মিশন পাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়। দিনব্যাপী বিভাগীয় কমিশনারের সকল কার্যক্রমের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ​ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন: “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে ​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, এটি মেধা ও মননের নগরী। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এ জেলার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবা ও জনকল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”

বাংলাদেশ সময়: ১৮:০৭:১২   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এলএসডি স্কিন রোগের প্রাদুর্ভাব, শতাধিক গবাদি পশু আক্রান্ত; দিশেহারা খামারিরা
ফরিদপুরে ২০ বছরের কাঁচা রাস্তায় ভোগান্তিতে ১০ গ্রামবাসী, পাকাকরণের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের পুরাতন কালীবাড়িতে সোমবতী অমাবস্যা উপলক্ষে কালীকীর্তন ও মাতৃবন্দনা অনুষ্ঠিত
নাগরিক সেবা উন্নয়নে জিপিএমএস বাস্তবায়নের তাগিদ নাসিক প্রশাসকের
ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় গুরুত্ব দিয়েছে সরকার : অর্থমন্ত্রী
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি : উদ্বোধন করা হলো “বিতর্ক উৎসব ২০২৬”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ