দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ১৫ জুন ২০২৬



দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

আজ সোমবার সচিবালয়ে ত্রাণমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ত্রাণমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং দুর্যোগের নতুন নতুন ধরন ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ