স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



শক্তিশালী স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

শেষ পর্যন্ত পারলো না স্পেন। তাদের রুখে দিলো অপেক্ষাকৃত কম শক্তির দল কেপ ভার্দে। তাদের প্রতিরোধ, জমাট রক্ষণ আর গোলকিপারের নিপুণ সেভে গোল ছাড়াই মাঠ ছাড়তে হলো শক্তিশালী স্পেনকে।

আটলান্টা স্টেডিয়ামে যেন এক অঘোষিত মহাকাব্য লিখছেন ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের তারকাসমৃদ্ধ আক্রমণভাগকে পুরো প্রথমার্ধজুড়ে গোলবঞ্চিত রেখে এক অবিশ্বাস্য প্রতিরোধের গল্প তৈরি করেছেন তিনি।

ম্যাচের আগে ফুটবল বোদ্ধাদের অনেকেই যেখানে বড় ব্যবধানের জয়ের প্রত্যাশা করেছিলেন স্পেনের কাছে, সেখানে কেপ ভার্দের রক্ষণভাগের জমাটবদ্ধ দেয়াল আর ভোজিনিয়ার অতিমানবীয় পারফরম্যান্সে প্রথমার্ধ শেষে স্কোরলাইন গোলশূন্য।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল স্পেন। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করলেও প্রথমার্ধের দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়াতে হিমশিম খেতে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে নিজেদের আসল রূপ প্রকাশ করে স্প্যানিশরা। ম্যাচের অন্যতম সেরা সুযোগটি হাতছাড়া করেন তোরেস, যার শটটি ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে। ফিরতি বলে ওইয়ারসাবালের জোরালো হেড লক্ষ্যভেদে বাধা হয়ে দাঁড়ান ভোজিনিয়া।

প্রথমার্ধের শেষ মুহূর্তের ঘটনাবহুল সেই কয়েক মিনিটে তোরেস ও লাপোর্তের অন্তত দুটি নিশ্চিত আক্রমণ দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। দিনশেষে স্পেনের একের পর এক আক্রমণকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আটলান্টার গ্যালারিতে উপস্থিত দর্শকদের অবাক করে দিয়েই বিরতিতে যায় কেপ ভার্দে।

বাংলাদেশ সময়: ০:১০:২৯   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ