রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন অসাধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন অসাধারণ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন অসাধারণ

রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে পরিদর্শনে যান। এরপর আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমের স্বাদ নেন এবং মুগ্ধ হয়ে বলেন, ‘সেরা আমের স্বাদ নিতে রাজশাহীতে এসেছি। এখানকার আম অসাধারণ।’

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘এখানে বেশি পরিমাণে কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ রফতানি এবং সারা বছর আম পেতে হিমায়িত আম সবচেয়ে উপযোগী।’

রাষ্ট্রদূত ব্রেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায় তবে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব নয়।’

এর আগে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন এবং ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৭   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ