মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সদরপুরের ঢেউখালীতে উঠান বৈঠকে নারীদের ভূমিসেবা ও ভূমির অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরের ঢেউখালীতে উঠান বৈঠকে নারীদের ভূমিসেবা ও ভূমির অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



সদরপুরের ঢেউখালীতে উঠান বৈঠকে নারীদের ভূমিসেবা ও ভূমির অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গী এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে গ্রামীণ নারীদের জন্য এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এ উঠান বৈঠকে নারীদের ‘ভূমিসেবা ও ভূমিতে নারীর অধিকার’ বিষয়ে সচেতন করা হয়। এতে অংশগ্রহণকারী নারীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা, উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর অধিকার, নামজারি, খাজনা পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আলোচনা পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, নারীদের ভূমি-সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উঠান বৈঠকে স্থানীয় গ্রামীণ নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিয়ে বাস্তবসম্মত পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১২   ৪৩ বার পঠিত