ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের আড্ডা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের আড্ডা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের আড্ডা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের ‘মাসিক আড্ডা’আয়োজনে এক প্রাণবন্ত সাংস্কৃতিক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের কমলাপুর ময়েজউদ্দিন সরকারি গণ গ্রন্থাগারে এ মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়।
ময়েজউদ্দিন সরকারি গণ গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস -এর সভাপতিত্বে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী ফরিদপুর ইউনিট ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে রাইট ট্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃধা রেজাউল করিম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সফিস্টিকেটেড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এহসানুল করিম শাহিন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশব্যাপী ভ্রাম্যমান (৩য় সংশোধিত) প্রকল্প-ফরিদপুর ইউনিটের এর আওতায় অনুষ্ঠিত হয়। আড্ডায় ভ্রাম্যমান লাইব্রেরির পাঠক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গান, কবিতা আবৃত্তি ও গ্রন্থ নিয়ে আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মহা মুল্যবান বই বিতরন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৯   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ