দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন ২০২৬



দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকতার হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপসহকারী পরিচালক মোঃ শফিউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ শামীম আহমেদ, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় বনাম মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয় বনাম বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, প্রতিরোধের উপায় এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৬   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ