ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন ২০২৬



ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে “অর্থনৈতিক শুমারি ২০২৪” সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‌ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক মোঃ নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অধিদপ্তর, ফরিদপুর।
সভায় বক্তারা “অর্থনৈতিক শুমারি ২০২৪”-এর গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। নির্ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হয় এবং অর্থনীতির গতি আরও গতিশীল হয়।
বক্তারা আরও বলেন, অর্থনৈতিক তথ্য সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব।
সভা শেষে অর্থনৈতিক শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৮   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার
দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ