প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ১৭ জুন ২০২৬



প্রতিটি জেলা হাসপাতালে হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডায়ালাইসিস সেবা পেতে পারেন।

তিনি বলেন, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আমরা আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন। ইতোমধ্যেই ১০ টি হাসপাতালে আমরা এজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ির জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৯   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ