বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
শুক্রবার, ১৯ জুন ২০২৬



বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় সংসদকে জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়া ৬ হাজার ৭৮৭ জন মুক্তিযোদ্ধার নাম বাংলাদেশ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩)-এর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়া ৬ হাজার ৭৮৭ জনের নাম বাংলাদেশ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যার শিকার ব্যক্তিদের একটি তালিকা প্রণয়নের বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। এ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অপর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বিএনপির সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪)-এর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার।

তিনি বলেন, নতুন অর্থবছরে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ৪০ হাজার টাকা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা করে সম্মানি ভাতা পাবেন।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০:০৩:১৭   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ