আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
শুক্রবার, ১৯ জুন ২০২৬



আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উত্তরাঞ্চলের আলু চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আলু সংরক্ষণ সংকট সমাধানে সরকার ইতোমধ্যে বাস্তবভিত্তিক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

আজ জাতীয় সংসদে রংপুর-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তর বাস্তবায়িত ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন’ প্রকল্পের আওতায় আলু উৎপাদনসমৃদ্ধ এলাকায় স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ৭০৩টি মডেল সংরক্ষণ ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ৩০ মেট্রিক টন আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

তিনি জানান, এসব মডেল ঘরে স্বাভাবিক তাপমাত্রায় চার মাস পর্যন্ত আলু সংরক্ষণ করা সম্ভব। ফলে উৎপাদন মৌসুমে কৃষকরা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি না করে পরবর্তীতে সুবিধাজনক সময়ে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাচ্ছেন।

মন্ত্রী আরো জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন (দ্বিতীয় ফেজ)’ শীর্ষক একটি নতুন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আলু সংরক্ষণ ও বাজারজাতকরণের অবকাঠামো আরো সম্প্রসারিত হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আলু উৎপাদনকারী অঞ্চলে বৃহৎ পরিসরের কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের জীবনমান উন্নয়ন এবং আলু চাষিদের লোকসান কমানোর লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে দেশের উত্তরাঞ্চলের আলু উৎপাদনকারী এলাকাগুলোতে সংরক্ষণ সুবিধা ও বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা সম্ভব হবে, যা কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ০:০১:০০   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ