গোলরক্ষক রমের বীরত্বে ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের

প্রথম পাতা » খেলাধুলা » গোলরক্ষক রমের বীরত্বে ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের
রবিবার, ২১ জুন ২০২৬



গোলরক্ষক রমের বীরত্বে ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের

বয়স ৩৭। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এলয় রম।
গোধূলিলগ্নে পৌঁছায় শক্তি-সামর্থ্য কমে আসবে তার এটাই স্বাভাবিক। কিন্তু কানসাস সিটিতে ভিন্ন এক রমকে দেখা গেল।

গোলবারের নিচে দুর্ভেদ্য তিনি। যেন ইকুয়েডরকেই শুধু নয় চীনের মহাপ্রচীরকেও হার মানালেন রম।
এতটাই বীরত্ব দেখিয়েছেন তিনি। তার বীরত্বেই ঐতিহাসিক এক ড্র পেয়েছে কুরাসাও।

গোলশূন্যে ড্রয়ে অভিষেক বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে কুরাসাও। তার পুরো কৃতিত্বই রমের।
শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত সব সেভ দিয়ে কুরাসাওকে জয়ের সময় ড্র এনে দিয়েছেন তিনি।

পুরো ম্যাচে ২৮টি শট নিয়েছে ইকুয়েডর। কিন্তু এরপরেও জালের দেখা পায়নি তারা। ‘সোনার হরিণের’ দেখা পাবে কি করে? এর মধ্যে একাই যে ১৫টি সেভ দিয়েছেন রম। তাতে রেকর্ড গড়েছেন তিনি।
১৯৬৬ সালের পর ৯০ মিনিটের হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভ দিয়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল র‌্যামন কুইরোগার। ১৯৭৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩টি সেভ দিয়েছিলেন পেরুর গোলরক্ষক।

অল্পের জন্য অবশ্য টিম হাওয়ার্ডের রেকর্ডে ভাগ বসাতে পারেননি রম। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ ১৬ সেভ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক।

সেদিন অবশ্য ১২০ মিনিটের ম্যাচ খেলেছিলেন হাওয়ার্ড। আজ ৯০ মিনিটে ১৫ সেভ দিয়েছেন রম। অর্থাৎ, আরও ৩০ মিনিট খেলা হলে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভ দেওয়ার রেকর্ডটা নিশ্চিতভাবে নিজের নামে করতে পারতেন। সেটা না হলেও আজ কুরাসাওয়ের ‘বীর’ তিনি।

বিপরীতে রমের মতো বীরত্ব দেখাতে না পারলেও আরেক ‘নিঃসঙ্গ শেরপা’ ইকুয়েডরের গোলরক্ষক হারনান গালিনদেজ ৩টি সেভ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১২   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ