যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!

প্রথম পাতা » খেলাধুলা » যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!

আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মাঝেই নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রুনো গুইমারেস। তবে আর্সেনালে যাওয়ার খবর এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদে দাবি করছেন, দলবদল নিয়ে আর্সেনালের সঙ্গে সবকিছু চূড়ান্ত হলেও, খবর ফাঁস হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে গেছে।

আন্দ্রাদে জানান, আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে কোনো জটিলতা নেই। তবে চুক্তির তথ্য আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় নিউক্যাসল কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয় এবং সে কারণেই পুরো প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটেছে।

তিনি বলেন, ‘আজ যা জানতে পেরেছি, তা হলো ইএসপিএনে আমাদের প্রতিবেদনের মাধ্যমে চুক্তির বিষয়টি প্রকাশ পাওয়ায় নিউক্যাসল খুবই ক্ষুব্ধ হয়েছিল। তাই তারা পুরো প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি অর্থের নয়, কারণ সেই অংশ পুরোপুরি মিটে গেছে। মূল বিষয় হলো ঘোষণার সময়।’

আন্দ্রাদে আরও জানান, নিউক্যাসলের পরিকল্পনা ছিল গুইমারেসের বিদায় এবং তার বিকল্প খেলোয়াড়ের আগমন—দুটি ঘোষণা একসঙ্গেই দেওয়া।

তিনি বলেন, ‘মূল পরিকল্পনা ছিল সবকিছু একসঙ্গে করা। আর্সেনাল ব্রুনো গুইমারেসকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে, আর সঙ্গে সঙ্গেই নিউক্যাসল তার বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটি সম্ভব হয়নি।’

ফলে দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। তবে আন্দ্রাদের দাবি অনুযায়ী, ট্রান্সফারের আর্থিক ও চুক্তিগত দিক আগেই চূড়ান্ত হয়েছে; এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪২   ৮৮ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ