লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
সোমবার, ২২ জুন ২০২৬



লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ২৮ জুন ২০২৬, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। শিশুদের পুষ্টি ঘাটতি মোকাবিলা, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় ক্যাম্পেইনের প্রস্তুতি ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে, লালমনিরহাটের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী
সদরপুর থানা পরিদর্শন ডিআইজির
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন
সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদযাপিত
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ