স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
সোমবার, ২২ জুন ২০২৬



স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ সংসদ ভবনে সৌজন‌্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। এসময় স্পীকার ইরানের সংসদের সাথে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের উপর গুরুত্বারোপ করেন।

ইরানীরা বীরের জাতি উল্লেখ করে যুদ্ধের সময় ইরান সংসদের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন। দুই দেশের মধ‌্যে বাণিজ‌্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে বলে স্পীকার মনে করেন। এসময় ইরানী রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পীকারের সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণে বাংলাদেশীদের উৎসাহিত করতে স্পীকারকে অনুরোধ জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে বাণিজ‌্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব‌্যক্ত করেন। ইরানের প‌্যাট্রো ক‌্যামিকেল, ইউরিয়া সার ও খাদ‌্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন‌্য স্পীকারকে প্রস্তাব দেন ইরানী রাষ্ট্রদূত। বাংলাদেশের বিশ্বমানের পোষাক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পীকারকে অবহিত করেন।

ইরানী সুপ্রীম লিডার আয়াতুল্লাহ আলী খামেনী’র মৃত‌্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পীকারকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ‌্যকার সাংষ্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ‌্য চুক্তি নবায়নে স্পীকারের সহযোগিতা কামনা করেন। দুই দেশের জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রদূত দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারে স্পীকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫৬   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ