সোমবার, ২২ জুন ২০২৬

মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সোমবার, ২২ জুন ২০২৬



মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরসহ সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিভিন্ন কার্যক্রম ও মিছিলের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।

আজ সোমবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা যুবদল নেতা মোয়াজ্জেল সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অপতৎপরতা দেশের মাটিতে আর

বরদাশত করা হবে না। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।”

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আল-আমিন মোল্লাসহ স্থানীয় যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী। মিছিলটি থেকে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৭   ২০ বার পঠিত