ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
সোমবার, ২২ জুন ২০২৬



ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অরিয়েন্টেশনে জেলার বিভিন্ন পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটর, মানবাধিকার কর্মী এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় ফরিদপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল ব্যক্তি মো. নুরে আলম। অরিয়েন্টেশন পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ তুষার আব্দুল্লা ও উপমা দত্ত।

অরিয়েন্টেশনে মানবাধিকার ও মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুলতথ্য, অপতথ্য ও বিভ্রান্ততথ্য মোকাবিলায় করণীয়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অরিয়েন্টেশনে জেলার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরে এ বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও স্বাধীনতা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৪   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ