
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২নং পোগলদিঘা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল মান্নান তালুকদার-এর মৃত্যুতে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ জুন) বিকালে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও কৃষকদলের আয়োজনে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্সমসূচি সম্পন্ন হয়।
২নং পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মামুন অর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু।
স্মরণসভায় মরহুম আঃ মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন ও সামাজিক অবদান স্মরণ করে বক্তারা বলেন, “তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান কর্মী। তৃণমূল পর্যায়ে দল ও কৃষকদের অধিকার আদায়ে তার অবদান পোগলদিঘাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।” বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ এবং ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পোগলদিঘা ইউনিয়ন ওলামাদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৬:১৭ ৭৪ বার পঠিত