সোমবার, ২২ জুন ২০২৬

পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
সোমবার, ২২ জুন ২০২৬



পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২নং পোগলদিঘা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল মান্নান তালুকদার-এর মৃত্যুতে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২ জুন) বিকালে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও কৃষকদলের আয়োজনে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্সমসূচি সম্পন্ন হয়।

​২নং পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মামুন অর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু।

​স্মরণসভায় মরহুম আঃ মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন ও সামাজিক অবদান স্মরণ করে বক্তারা বলেন, “তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান কর্মী। তৃণমূল পর্যায়ে দল ও কৃষকদের অধিকার আদায়ে তার অবদান পোগলদিঘাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।” বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ এবং ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া।

​আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পোগলদিঘা ইউনিয়ন ওলামাদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৭   ৭৫ বার পঠিত