বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
সোমবার, ২২ জুন ২০২৬



বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বেসরকারি খাতে পরিচালিত চলমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন চুক্তির কার্যকারিতা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং বর্তমান জ্বালানি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যতা বিবেচনা করে সরকার বিষয়টি পর্যালোচনা করছে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যমান চুক্তিগুলোও মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল কেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে আনার সরকারি নীতির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সব কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসরে পাঠানো হয়েছে। এর ফলে ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং বিদ্যুৎ খাতকে আরও টেকসই ও দক্ষ করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

ইকবাল হাসান বলেন, দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৪   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ