মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে

প্রথম পাতা » খেলাধুলা » সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে

গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে। আর এই জয় নরওয়েকে বিশ্বকাপের শেষ ৩২-এ নিয়ে গেছে। অপরদিকে, ফ্রান্সের পর নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো মানের সেনেগালকে।

মেটলাইফ স্টেডিয়ামে প্রথম হাফে সমানে সমান লড়াই হয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মার্কাস পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হলান্ডের দল।

তবে দ্বিতীয় হাফে দুই দল চারটি গোল করে। যার শুরুটা করেন হলান্ড। ৪৮ মিনিটে নরওয়েকে দ্বিতীয় গোল এনে দেন তিনি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সেনেগাল। ৫৪ মিনিটে জেকবসের গোল ম্যাচে ফেরে তারা।

তবে ৫৮তম মিনিটে হলান্ড আরও একটি গোল করলে জয় থেকে দূরে সরে যায় সেনেগাল। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে যায় সেনেগাল। তার ফল পেতে বেশি দেরি হয়ে যায়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ দেয় সেনেগাল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিলো। ৩-২ গোলে জয় পায় নরওয়ে।

নরওয়ের জয়ের ফলে ‘আই’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হলো সেনেগাল ও ইরাকের। আর শেষ ৩২ নিশ্চিত করল নরওয়ে ও ফ্রান্স। আগামী শুক্রবার এই দুই দলের খেলা, সেই ম্যাচে যে জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৫   ৭৮ বার পঠিত