
জর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আলজেরিয়া। প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আলজেরিয়া, দ্বিতীয় হাফে দুই গোল করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়। এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
লিভায় স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলজেরিয়া। জর্ডানকে প্রথম হাফে এগিয়ে দিয়েছিলেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে আলজেরিয়ার হয়ে গোল করেন আহমেদ নাধির বেনবোয়ালি এবং আমিন গৌরি।
প্রথম হাফে আলজেরিয়ার আক্রমণ সামলালেও দ্বিতীয় হাফে আর পেরে ওঠেনি জর্ডান। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে তারা। শেষ পর্যন্ত প্রত্যাশিত গোল পায় আলজেরিয়া।
৬৯তম মিনিটে দারুণ এক গোল করেন আহমেদ নাধির বেনবোয়ালি। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আলজেরিয়া। আর তার ফলও পায় ম্যাচ শেষের কিছু আগে। ৮২তম মিনিটে কর্নার থেকে গোল করেন আমিন গৌরি।
এরপর আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে আলজেরিয়ার কাছে হারের ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো জর্ডানের। অপরদিকে, এই জয়ে এখনও শেষ ৩২-এ ওঠার পথ এখনও খোলা থাকল আলজেরিয়ার।
ম্যাচে ৭২ শতাংশ বল ছিল আলজেরিয়ার খেলোয়াড়দের পায়ে। তার পাশাপাশি এই সময়ে ১৭টি শট নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৫ ৬ বার পঠিত