সালথায় ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কর্মীর সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কর্মীর সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



সালথায় ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কর্মীর সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের এক কর্মী।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল কর্মী সাইফুল। এ সময় তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাইফুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও নবঘোষিত কমিটিতে তাঁর নাম রাখা হয়নি। তাঁর দাবি, সভাপতি পদে তাঁর যোগ্যতা ও প্রাপ্যতা থাকা সত্ত্বেও তাঁকে মূল্যায়ন করা হয়নি।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে। একাধিকবার কারাবরণ করেছি। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রামে থেকেছি। অথচ বর্তমানে যারা গুরুত্বপূর্ণ পদে এসেছেন, তাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছেন।’

তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, লিমন তালুকদার, ছাত্রদল নেতা ফাহিম মাতুব্বর, নাইম মাতুব্বর, রনি সরদার, রেজওয়ান খানসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২২ জুন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০৯:৫৮   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ