স্ট্রোকে প্যারালাইজডে রোগীদের দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্ট্রোকে প্যারালাইজডে রোগীদের দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন - সমাজকল্যাণ মন্ত্রী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



স্ট্রোকে প্যারালাইজডে রোগীদের দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সরকার স্ট্রোকসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করছে। স্ট্রোকে প্যারালাইজড রোগীদের শুধু চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি সহায়তারও প্রয়োজন।

মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি কর্তৃক স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী স্ট্রোকে আক্রান্ত ৪০০জন প্যারালাইজড রোগীদের মধ্যে ১০০ জনের মাঝে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন। এই অনুদান সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে দরিদ্র রোগীরা বেশি সেবা নিতে আসেন। এই দরিদ্র রোগীদের সেবা ও সুচিকিৎসা দিতে হবে, তাদের আর্থিক সাশ্রয়ের দিকেও খেয়াল রাখতে হবে। রোগীরা যাতে সেবা পেয়ে আপনাদের এবং হাসপাতালের সুনাম মানুষের কাছে তুলে ধরতে পারে, এজন্য আপনাদের বড় ভূমিকা রাখতে হবে।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৯   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ