কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬



কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালকিনি প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনিতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালকিনি পৌরসভা হাসপাতাল রোডের ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ওয়ালটন প্লাজার দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​

ওয়ালটন প্লাজা কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ খন্দকার মশিউর রহমান (এমবিবিএস, আল্ট্রা)।
​সকাল থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
​

এ বিষয়ে ওয়ালটন প্লাজার কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলাম জানান, “ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়ালটন প্লাজা সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​

বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা স্থানীয় সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৬:০২:০১   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪
এসএসসি বৃত্তি-২০২৬ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আজ আন্তর্জাতিক শেফ দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ