আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক
রবিবার, ২৮ জুন ২০২৬



আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ‌্যমে বৈঠক শুরুর পর কমিটির সভাপতি আন্দালিভ রহমান পরিচিতি পর্ব শেষে বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এসময় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহত যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামান করেন।

বৈঠকে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ এবং সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬ এর উপর বিস্তরিত আলোচনা হয়। বিলগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিভ রহমান এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৪   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ