সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
সোমবার, ২৯ জুন ২০২৬



প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের (২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ডলংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছাড়পাড়া, খাগড়াছড়িপাড়া, নলকাটাছড়াপাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া, মাস্টারপাড়া এলাকায় সাড়ে ৪ হাজার গাছের চারা রোপণ করেছে বিজিবি।

মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় সোমবার সকালে একটি ফলদ গাছের চারা রোপণ করে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান (বিজিওএম) ‘বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় মেজর অমিত কুমার সাহা, ভারপ্রাপ্ত অপস অফিসার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতের অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা গাছ রোপণ করব, তার যতœ নেব এবং তার পরিচর্যা করব। কারণ এই সবুজ বাংলাদেশই আমাদের কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ’।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম কর্তৃক ১ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই বৃক্ষরোপণ অভিযানকে এগিয়ে নিতে এবং সফল করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারই ধারাবাহিকতায় সদর দপ্তর খাগড়াছড়ি রিজিয়ন এর অধীনস্থ মারিশ্যা জোন (২৭ বিজিবি)-কে প্রথম পর্বে ৭ হাজার ফলদ (লটকন, সুপারি, জাম, বেল, লেবু, জলপাই, কাঠজাম ও কাঁঠাল) গাছের চারা বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৩   ১৩ বার পঠিত