সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

​জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রজব আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার লোকোসেড রেলকলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রজব আলী ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিমলা বাজার লোকোসেড রেলকলোনি এলাকায় রজব আলীর বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে তার বসতঘর তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৯   ৮৯ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ