সরিষাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন, নিঃস্ব ভুক্তভোগী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন, নিঃস্ব ভুক্তভোগী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



সরিষাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন, নিঃস্ব ভুক্তভোগী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনায় পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫০ হাজার টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের নলধার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় মৎস্য চাষীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে নলদার গ্রামের আব্দুর রাজ্জাক নিখিল ও একই এলাকার চাঁন মন্ডলের যৌথ পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে।

​ভুক্তভোগী আব্দুর রাজ্জাক নিখিল অত্যন্ত আবেগপ্লুত ও হতাশ কণ্ঠে বলেন, ​”গতরাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে রাত সোয়া ১টার দিকে বাড়িতে এসে ঘুমাই। তখনও পুকুরের মাছগুলো ঠিক ছিল। রাতে ঘুমানোর কিছুক্ষণ পর পুকুরে ঢিল ছোড়ার মতো একটা শব্দ পেয়েছিলাম। ভেবেছিলাম পাশের কদম গাছ থেকে হয়তো ফুল পড়েছে, তাই আর গুরুত্ব দিইনি। সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে এবং চার পাশে বিষের তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।”

​নিজের জীবনের একের পর এক নির্মম ভাগ্যের বর্ণনা দিয়ে নিখিল আরও বলেন, “দুঃখ যেন আমার পিছু ছাড়ছে না। প্রথমে বাকি বিক্রি করতে গিয়ে মনোহারি ব্যবসায় বড় লোকসান খেলাম। এরপর জমি বিক্রি করে বিদেশে যাওয়ার জন্য দালালকে টাকা দিয়ে প্রতারিত হলাম। অনেক কষ্টে সেই আদম ব্যাপারীর কাছ থেকে কিছু টাকা উদ্ধার করে জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা কিনেছিলাম, সেটাও কিছুদিন পর চুরি হয়ে যায়। শেষমেশ বাড়ির পাশের পুকুরে কিছু মাছ ছেড়েছিলাম, সেখানেও মানুষের নজর লাগল। গতরাতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হলো। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৪   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ