কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সকালে মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২২৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন, গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

জানা গেছে, মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন নিহতের পরিবারের সদস্যরা। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান, বিএনপি ও জামায়াতের একাধিক নেতা, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় কাতারে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে পাঠানোর সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, নিহতদের মরদেহ যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর এবং তাদের স্বজনদের জন্য প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪২   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ