নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা ও থেরাপি সহায়ক বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক বিভিন্ন উপকরণ।

ফতুল্লাস্থ কিডস ক্যাম্পাস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে এসব সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. ফয়েজ উদ্দিন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৭   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ