সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার
বুধবার, ১ জুলাই ২০২৬



সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গণধর্ষণ ও ডাকাতিসহ ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁয়ের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা ডাকাতির প্রস্তুতি ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক, ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:২২   ১৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ