নাসিকের কর মেলায় ১৫ দিনে আদায় ৭ কোটি টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের কর মেলায় ১৫ দিনে আদায় ৭ কোটি টাকা
বুধবার, ১ জুলাই ২০২৬



নাসিকের কর মেলায় ১৫ দিনে আদায় ৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বকেয়া হোল্ডিং কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবারও কর মেলার আয়োজন করেছে। চলতি বছরের কর মেলায় বকেয়া হোল্ডিং কর পরিশোধে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলা শুরুর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা কর আদায় হয়েছে বলে জানিয়েছে নাসিক।

গত ১৫ জুন নগরীর মণ্ডলপাড়া এলাকায় নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর মেলা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। গত বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধে ২৫ শতাংশ ছাড় দেওয়া হলেও এবার সেই ছাড় বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।

নাসিক সূত্রে জানা গেছে, এবারের কর মেলায় বকেয়া কর পরিশোধের পাশাপাশি কর বিভাজন, নামজারি, নতুন হোল্ডিং সৃষ্টি এবং বিদ্যমান হোল্ডিং-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

নাসিকের কর বিভাগের কর্মকর্তা মাজারুল ইসলাম জানান, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ-এই তিন অঞ্চলে প্রায় ৯৪ কোটি টাকার হোল্ডিং কর বকেয়া ছিল। কর মেলা শুরুর পর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা আদায় হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে কর মেলা শুরুর আগেই আরও ৪৩ কোটি টাকা হোল্ডিং কর আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তিন অঞ্চলে ৪০ কোটির বেশি টাকার হোল্ডিং কর এখনো বকেয়া রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রত্যেক নাগরিকের সময়মতো কর পরিশোধ করা উচিত। নাগরিকদের দেওয়া করের অর্থ দিয়েই সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। তাই সবাইকে কর পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এ বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধ করলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।”

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ