ফরিদপুরের সদরপুরে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে যুবক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের সদরপুরে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে যুবক উদ্ধার
বুধবার, ১ জুলাই ২০২৬



ফরিদপুরের সদরপুরে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে যুবক উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শাহিন (পিতা: মালো) নামে এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা শাহিনকে হাত-পা বেঁধে একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়। এ সময় তার সাথে থাকা ৩৫ হাজার টাকা দুর্ভিক্ষকরা ছিনিয়ে নেয় পরে স্থানীয় লোকজন তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে রাসেল মৃধা (পিতা: লোকমান মৃধা) এবং আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগে নাম থাকা রাসেল মৃধার বাড়ি তালাবদ্ধ ছিল এবং পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। তাদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাট কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১০   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ