মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১০ জন আনসার নিয়োগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১০ জন আনসার নিয়োগ
বুধবার, ১ জুলাই ২০২৬



মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১০ জন আনসার নিয়োগ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাধারণ মানুষের ভোগান্তিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তুলতে ১ জুলাই ২০২৬ থেকে ১০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে ৩ জন করে নিরাপত্তাকর্মী হাসপাতালের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সেবাগ্রহীতাদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে রোগীদের হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
হাসপাতালে আসা রোগী ও স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপত্তা বৃদ্ধি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও সহজে ও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৩৫   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ