চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা

চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট জানান, নতুন ভবনে এক ছাদের নিচে সব ধরনের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এতে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবাপ্রার্থীদের ভোগান্তিও কমবে।

অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে অবস্থিত ছিল। ফলে প্রতিদিন হাজার-হাজার মানুষকে বিভিন্ন সেবা নিতে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো, যা নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি করত।

তিনি বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।

বন্দর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ এবং আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।

জানা গেছে, ২০২২ সালে বন্দরের ওএসএস ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভবনটির পঞ্চম ও ষষ্ঠতলা ভাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে নিচতলায় রয়েছে রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। বাকি তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট অনুমোদন, বিল এবং গেট পাশসহ সব ধরনের সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০:০১:১৭   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ