পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
রবিবার, ৫ জুলাই ২০২৬



পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়

নেত্রকোণা : জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

একইসঙ্গে তিনি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, শিক্ষার্থী ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার, ক্রীড়া সামগ্রী ও বকনা গরুসহ বিভিন্ন সরকারি অনুদান ও সহায়তা বিতরণ করেন।

আজ রোববার বেলা ১১টায় পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর পরিদর্শনকালে কার্যালয়গুলোর দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি দফতর পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় এলাকার সামগ্রিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

পরে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করেন।

এছাড়াও এডিসির অর্থায়নে এলাকার দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় স্থানীয় অসচ্ছল ব্যক্তিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

একইসঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী (খেলাধুলার সরঞ্জাম) তুলে দেন জেলা প্রশাসক। সবশেষে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪২   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ