ভাঙ্গায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল প্রতিবাদ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল প্রতিবাদ মিছিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



ভাঙ্গায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল প্রতিবাদ মিছিল

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ মিছিলে যুবসমাজ, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
মিছিলটি ভাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান রিভেঞ্জের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল খান, সহ-সভাপতি মো. তারেক খান আদমপুর গ্রামের সর্বোচ্চ নেতাকর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৪   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ