রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান একটি জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নুরুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জের গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর জনাব আব্দুল মান্নান এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই সফল অভিযানটি চালায়।

দুপুরের দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া টু কাঞ্চনগামী রাস্তার শুকতারা ট্রান্সপোর্ট ঘাট এর উত্তর দিকে অনুমান ২০০ মিটার দূরত্বে শীতলক্ষ্যা নদীর ওপর ভাসমান অবস্থায় থাকা ‘এম ভি এন ডি ই -১৯’ নামক একটি জাহাজে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: মো: নুরুল ইসলাম (৪০) পিতা: মৃত নুর নবী মাতা: মৃত রেজিয়া বেগম

ঠিকানা: গ্রাম- নূরনীয়া (হাফেজ বাড়ী পূর্বপাড়া), ইউপি- বক্সমাহমুদ, থানা- পরশুরাম, জেলা- ফেনী।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও জানায়, মাদকের পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা জুড়ে তাদের এই ধরনের ব্যাপক ও বিশেষ অভিযান সামনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৯   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ