১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬



১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : “একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর উদ্যোগে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের আর এস ক্যাফেতে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সদস্যভূক্ত সমবায় সমিতির সহযোগিতায় সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ মাহফুজুর রহমান সবুজ এবং বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সহ-সভাপতি মো: এনায়েত হোসেন লিটন। আরও বক্তব্য রাখেন সম্প্রীতি সমবায় সমিতি লি: এর সভাপতি খন্দকার কামাল হোসেন, মধুমতি বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জাহিদ হোসেন, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সম্পাদক সোহেল রানা সেলিম, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সদস্য এসএম সাহান, তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর প্রতিনিধি মো: সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লি : এর সভাপতি মো: বিল্লাল হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খান প্রমূখ সমবায়ীবৃন্দ।

সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান সবুজ বক্তব্যে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়; এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় তিনি গাছের চারা বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।

সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫২   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ