শনিবার, ১৮ জুলাই ২০২৬

পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬



পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় সালমান (২১) নামের এক জেলেকে আটক করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

আটক সালমান গোয়ালন্দ উপজেলার চরকাঁচরন্দ গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা ও অন্যান্য মাছের সুরক্ষায় পরিচালিত অভিযানে সালমানকে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নদীতে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৪   ৯ বার পঠিত