সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
শনিবার, ১৮ জুলাই ২০২৬



সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। নিজেদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তি পরিচয় দিয়ে বিভিন্ন তদবির এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্রের সদস্য হিসেবে আতিয়ার দর্জিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ