ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
রবিবার, ১৯ জুলাই ২০২৬



ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর আছে ২৪ ঘণ্টার মতো সময়। তবে এই সময়ে এসে স্পেন পড়ে গেছে বিপদে। দলটির শেষ অনুশীলন সেশন পিছিয়ে গেছে। শনিবার এই অঞ্চলে বজ্রঝড় শুরু হওয়ায় অনুশীলন সময়মতো শুরু করা যায়নি।

স্পেন দলের অনুশীলন শুরুর কথা ছিল স্থানীয় সময় সকাল ১১টায়। কিন্তু দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মাঠে থাকা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে ভেতরে সরে যেতে বলা হয়। কারণ ছিল বজ্রপাতের আশঙ্কা।

টুর্নামেন্টের এক কর্মকর্তা জানান, মাঠের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে অনুশীলন বন্ধ রাখতে হয়। এটাই নিয়ম।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যতক্ষণ না ‘অল ক্লিয়ার’ ঘোষণা করা হয়, ততক্ষণ এই পর্যবেক্ষণ চলতে থাকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই টুর্নামেন্টের সব ম্যাচ ও অনুশীলনেই এই নিয়ম মানা হয়।

গত কয়েক সপ্তাহে আবহাওয়াজনিত এই নিয়মের কারণে টুর্নামেন্টের সূচিতে একাধিকবার বিঘ্ন ঘটেছে। স্পেনের অনুশীলন নতুন করে সকাল ১১টা ৩০ মিনিটে শুরুর কথা রয়েছে। তবে আবহাওয়া আবার খারাপ হলে সময় আরও পিছিয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ০:৪৪:৪১   ৯৫ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ