মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
রবিবার, ১৯ জুলাই ২০২৬



মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

১৯ জুলাই রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
অভিযানে সরকারি জায়গা অবমুক্ত করে বাজারে নতুন একটি রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়। এ সময় বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙ্গা ও গাছপালা কেটে ফেলা হয়।

মধুখালী পৌরসদর বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা অমীমাংসিত জটিলতার আংশিক নিরসন হয় । রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে, আরো বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট, ড্রেন ও ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে। প্রাথমিকভাবে দখলদারদের মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নিজ দায়িত্বে জায়গা খালি না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২০   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ