জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তরা পলাতক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তরা পলাতক
রবিবার, ১৯ জুলাই ২০২৬



জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তরা পলাতক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকালে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

​নিহত আকাশ শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার মমিন মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, জিগাতলা মুন্সীবাড়ি এলাকার ভাড়াটিয়া আকাশের পরিবারের সঙ্গে বেলটিয়া এলাকার সোমা নামে এক নারীর দীর্ঘদিন ধরে অর্থের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে পাওনা টাকাকে কেন্দ্র করে আকাশের মায়ের সঙ্গে সোমার কথা-কাটাকাটি হয়।

​খবর পেয়ে আকাশ ও তার ছোট ভাই তিতাস বেলটিয়া এলাকায় সোমার বাড়িতে যান। এ সময় সোমার স্বামী সোহেল এবং ছেলে সামিনের সঙ্গে আকাশ ও তিতাসের তুমুল মারামারি হয়। প্রতিপক্ষের মারধরে আকাশ গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। আকাশের বাবা মমিন মিয়া তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

​ছেলের এমন নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মমিন মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ​”আমরা ওদের কাছে টাকা পাই। পাওনা টাকা না দিয়ে উল্টো আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলল! আমি এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।”

আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত সোমা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

​এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ নিহত আকাশের বাড়িতে গিয়ে সরেজমিনে খোঁজখবর নিয়েছে। আকাশের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৪৮   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ