বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু
সোমবার, ২০ জুলাই ২০২৬



বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে বেড়াতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক (ম্যানেজার)। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক আলহাজ লোকমান হোসেনের বাসায় তার পরিচিত কয়েকজন বন্ধু ঢাকা থেকে বেড়াতে আসেন। সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তাদের সঙ্গে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে মো. রহমত আলী (৪৩) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত মো. রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৯   ৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ