সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
সোমবার, ২০ জুলাই ২০২৬



সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর

দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

সোমবার রাতে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করেন।

ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।

সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে দ্বীন ইসলাম, সহ-সভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমেদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২১   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ